সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়া বিশেষ ক্ষমায় জেল থেকে ছাড়া পেলেন ৯ সাজাপ্রাপ্ত

নিউজ ডেস্ক৪ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়া বিশেষ ক্ষমায় জেল থেকে ছাড়া পেলেন ৯ সাজাপ্রাপ্ত

সরকারি বিশেষ ক্ষমায় রোববার বগুড়া জেলা কারাগার থেকে মাদক ও চুরির মামলায় এক বছরের কম সাজাপ্রাপ্ত নয়জনকে মুক্তি দেয়া হয়েছে। জেলার শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, সরকার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন কারাগারে এক বছরের কম সাজাভোগীদের সাজা বাতিল করে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশে ১৫৯ জনের তালিকা পাঠানো হয়েছিল। রোববার উল্লিখিত নয়জনের তালিকা আসায় তাদের মুক্তি দেয়া হয়েছে। পরবর্তীতে আসা তালিকা অনুসারে অন্যদের মুক্তি দেয়া হবে।