সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ফ্রান্সে মেট্রো স্টেশনে বন্দুকধারীর হামলা, আহত ৩

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ফ্রান্সে মেট্রো স্টেশনে বন্দুকধারীর হামলা, আহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফ্রান্সের উত্তরে একটি মেট্রো স্টেশনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে প্রাথমিক ৩ জন আহতের খবর পাওয়া গেছে।

 

সংবাদমাধ্যম জানায়, কেন্দ্রীয় লিলি শহরের পোর্ট দ্য’ আরাস মেট্রো স্টেশনে এক বন্দুকধারী হামলা চালায়। এতে ১৪ বছর বয়সী এক কিশোরসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে।

 

এদিকে প্রত্যক্ষদর্শীরা ৫টি গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে পুরো এলাকা ঘিরে রেখেছে। কোনো কোনো সংবাদমাধ্যম হামলাকারীর পালিয়ে যাওয়ার খবর জানিয়েছে।

 

প্রাথমিক হামলার কারণ জানা যায়নি।

 

গত বছর সন্ত্রাসী হামলার শিকার ফ্রান্সে এখনও ‘সর্বোচ্চ সর্তকর্তা’ বলবৎ রয়েছে। আর লন্ডনের প্রাণকেন্দ্রে সন্ত্রাসী হামলার দু’দিনের মধ্যে ফ্রান্সে আবারও হামলার ঘটনা ঘটলো।

সূত্র: বাংলা নিউজ