সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
শিল্প ও সাহিত্য

ফুড ফটোগ্রাফিতে সেরা বাংলাদেশের আলোকচিত্রী

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
ফুড ফটোগ্রাফিতে সেরা বাংলাদেশের আলোকচিত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছবি যে শুধু প্রকৃতি আর মানুষের হয়, তা কিন্তু নয়; খাবারেরও হয়। আর খাবারের ছবির এমনই এক ভিন্নধর্মী প্রতিযোগিতা হয়েছিল যুক্তরাজ্যে। মঙ্গলবার রাতে লন্ডনের মল গ্যালারিতে পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার-২০১৭-এর পুরস্কার ঘোষণা করা হয়। আর তাতে প্রায় আট হাজার ৩৯৯টি ছবিকে পেছনে ফেলে পাঁচ হাজার পাউন্ড সমমূল্যের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী।

 

জীবনধারা ও বিনোদনবিষয়ক ওয়েবসাইট কালচার ট্রিপ জানায়, পুরস্কার জিতে মঞ্চে অভিব্যক্তি প্রকাশ করেন শোয়েব ফারুকী। তিনি বলেন, ‘আমি ২০১৭ সালে সেরার পুরস্কার জিতে খুশি। আমি সব সময় চেষ্টা করেছি এমন ছবি তুলতে, যা আমাদের বিশ্বকে একটি নতুন বার্তা দেবে। ছবিতে আপনারা দেখবেন, একজন ব্রাহ্মণ ভক্তদের জন্য প্রসাদ রান্না করছেন। কিন্তু রান্না করার মধ্যে তাঁর ভক্তি দেখে মনে হবে তিনি যেন ঈশ্বরের জন্যই রান্না করছেন।’

 

ফারুকী আরো বলেন, ‘উপাসনার এই আচার-অনুষ্ঠান শুরু হয় বিকেলে এবং টানা দুই ঘণ্টা এটি চলে। এর আগে ভক্তরা ২৪ ঘণ্টা উপবাস রাখেন এবং এই উপাসনার পর প্রসাদ দিয়ে তাঁদের উপবাস ভাঙেন। মূলত এটি বাবা লোকনাথের নামে ঘিয়ের প্রদীপ জ্বালানোর উৎসব। প্রদীপ জ্বালানোর পাশাপাশি মনের ভালো ইচ্ছাগুলো পূরণের আশায় তাঁরা আধ্যাত্মিকতা ও একাগ্রতার সঙ্গে উপাসনা করেন।’

 

শোয়েব ফারুকীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। ২০ বছর বয়সে সম্পূর্ণ শখের বশে ক্যামেরা হাতে তুলে নেন ফারুকী। ক্যামেরা চালানোর হাতেখড়িটা নিজে থেকেই শেখা। ১৯৯০ সালের দিকে ফটোগ্রাফিতে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি।

সূত্র: এনটিভি