সিল্কসিটিনিউজ ডেস্ক:
শনিবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ দিন ভোর রাতে রাজধানী ম্যানিলার ১১০ কিলোমিটার দক্ষিণে মূলখণ্ডের লুজন দ্বীপের উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে আসে। রাজধানী ম্যানিলাও ভূমিকম্পে কেঁপে ওঠে। রাজধানীর বাসিন্দরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে।
সূত্র: রাইজিংবিডি










