
নিজস্ব প্রতিবেদক, ফিনল্যান্ড:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিনল্যান্ডসহ ইউরোপে পালিত হলো পবিত্র ঈদুল আজহা। ৯ই জুলাই সকাল ৯টায় ফিনল্যান্ডের রাজধানী (হেলসিঙ্কির) রায়াক্যুলান তেন্নিসকেস্কুস ভানতা সহ মহানগরীর বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের ইমামতি করেন ইমাম বশির আহম্মেদ।

সেই সাথে ইউরোপের অন্যান্য দেশেও স্থানীয় সময় অনুযায়ী পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ছিল উপচে পড়া ভিড়। জামাতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের জামাতের পর প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশের মুসল্লিরা কোলাকুলি করে। সেলভি সহ ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ঈদ উপলক্ষে সারা দেশের বিভিন্ন সপিং মল ও হালাল মার্কেটগুলোতে গভীর রাত প্রর্যন্ত বেচাকেনা হয় ।
এস/আই








