সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ফারাক্কা দিবসে পদ্মা নদী বাঁচাতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক১৬ মে ২০১৭১ মিনিট পড়া
ফারাক্কা দিবসে পদ্মা নদী বাঁচাতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ফারাক্কা দিবসে পদ্মা নদী বাঁচানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী এলাকায় পদ্মা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করে সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ডিএম তালেবুন নবী, গোলাম মোস্তফা মন্টু, আনোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রনেতা ও সংগঠক রফিক হাসান বাবলু, সেভ দ্য নেচারের সমন্বয়কারী রবিউল হাসান ডলার, শহীদুল হুদা অলক, সৈবুর রহমান, ফয়সাল মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় মরে যাচ্ছে পদ্মা নদী। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। এছাড়া বর্ষায় হঠাৎ করে পানি ছেড়ে দেয়ার কারণে এ অঞ্চলে ভয়াবহ আকারে নদী ভাঙন দেখা দেয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

স/অ