সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

প্রভাষকের নামের বেতন-ভাতা উত্তোলন, অধ্যক্ষের সরকারি বেতন ভাতা স্থগিত

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
প্রভাষকের নামের বেতন-ভাতা উত্তোলন, অধ্যক্ষের সরকারি বেতন ভাতা স্থগিত

পুঠিয়া প্রতিনিধিঃ

পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমানের সরকারি অংশের বেতন-ভাতা সাময়িকভাবে  স্থগিত করেছে শিক্ষা মন্ত্রনালয়। এছাড়াও একই কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক শেখ  আব্দুর রউফ এর বেতন ভাতার সরকারি অংশ সাময়িক স্থগিত করা হয়েছে।

 

শিক্ষা মন্ত্রনালয় অধিশাখা-১৩ (এম.পি.ও) এর ৩৭.০০.০০০০.০৭৪.০০১.০০৩.২০১৫.৪৫৪ নং ও ২৬-০-২০১৬ইং তারিখে উপসচিব নুসরাত জাবীন বানু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে।

 

গত ১১-০২-২০১৬ ইং তারিখের ৭জি/১৫০/(ক-৩)/২০০৬/৬০১ এর সূত্র অনুযায়ী উক্ত কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক শেখ  আব্দুর রউফ দীর্ঘদীন কলেজে অনুপস্থিত থাকা স্বত্বেও তার নামের বেতন-ভাতার সরকারি অংশ কলেজের অধ্যক্ষ  ফয়েজুর রহমান উত্তোলন করে। তার বেতন ভাতার অংশ উভয়ে ভাগাভাগি করে নেয়ায় অভিযোগটি তদন্তে প্রমানিত হওয়ায় জনবল কাঠামো ১৮(গ) অনুচ্ছেদের আলোকে উভয়ের বেতন-ভাতাদির সরকারি অংশ সাময়িকভাবে স্থগিত করার জন্য নিদের্শ ক্রমে অনুরোধ করা পাশাপাশি আব্দুর রউফ এবং  ফয়েজুর রহমান কর্তৃক গৃহীত অর্থ সরকারি কোষাগারে ফেরর দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

স/অ