সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

রাণীনগরে কালিগ্রাম ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

Silk City২৭ মে ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে কালিগ্রাম ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

 

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।

সভায় কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. শাহাজুল ইসলাম। এ সময় কালিগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের মোট আয় ১ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ১১৬ টাকা ও ব্যায় ১ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার ৭১৬ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শহিদুজ্জামান রুবিন, জাহিদুল হক টুকু, ফরিদুল ইসলাম ফরিদ, মোছা. শিরিনা বিবি, মোছা. আসমা বিবি, মোছা. কুলসুম বিবি, ইউপির হিসাব সহকারী মো. ফারুক হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।