সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২৩২ মিনিট পড়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

গাছপালা পৃথিবীর ফুসফুস। গাছপালা না থাকলে পৃথিবীতে কার্বনডাইঅক্সাইড বেড়ে যেত। গাছপালা বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে ভূমিকা রাখছে। তা নাহলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত। একারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শনিবার (১৫ জুলাই) নিয়ামতপুরে নিয়ামতপুর-পোরশা সড়কে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, গ্রামীণ মানুষ সরকারি সহায়তা হিসাবে ভিজিডি পাচ্ছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকায় চাল পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গৃহহীণকে ঘর করে দিচ্ছেন তিনি। জনগণের জন্য শেখ হাসিনার দ্বার সবসময় খোলা।

গাছ পরিচর্যার প্রয়োজনীয়তা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যা করতে হয়। সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ বাগান সৃজনকল্পে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় ২০-২৫ হাজার বৃক্ষরোপণ করা
হবে।