সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে আদিবাসীদের উপজেলা চত্বরে বিক্ষোভ

Silk City৪ জুলাই ২০২৪২ মিনিট পড়া
পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে আদিবাসীদের উপজেলা চত্বরে বিক্ষোভ
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানের  বিচারের দাবিতে আদিবাসী নারী-পুরুষরা উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাওড় ইউপি চেয়ারম্যান কর্তৃক দানিপুকুর সাধু পোল উচ্চ বিদ্যালয়ের বিকাশ বারোয়ার নামে এক আদিবাসী সহকারি শিক্ষককে মারপিটের জেরে বুধবার বিকালে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বলে জানাগেছে।
জানাগেছে, ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান, গত ৩০ জুন দুপুরে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিকাশ বারোয়ার নামে এক আদিবাসী শিক্ষককে মারধর করেন। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বিকাশ বারোয়ার সুস্থ্য হয়ে উঠেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান জানান, বুধবার বিকালে বিকাশ বারোয়ার তার সাথে দেখা করতে আসেন। এসময় তিনি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ডেকে বিকাশকে মারধরের বিষয়ে বক্তব্য শোনার এক পর্যায়ে প্রায় শতাধীক আদিবাসী নারী-পুরুষ এসে চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করতে শুরু করেন। এসময় তারা চেয়ারম্যানকে উঠে নিয়ে যাওয়ার ও লাঞ্চিত করার চেষ্ঠা করলে তিনি তাদের থামানোর চেষ্ঠা করেন।
এর আগে তিনি বিকাশ বারোয়ারকে মারধরের একটি অভিযোগপত্র পেয়েছিলেন বলে জানান। এঘটনায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হস্তক্ষেপে সুষ্ঠ বিচারের আশ^াসে বিক্ষোভকারীরা সন্ধার আগে নিজনিজ বাড়িতে ফিরে জান বলে তিনি জানান। অপরদিকে, বুধবার সন্ধার আগে ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান, সেলিম ও হাপিনুর রহমান সহ আরো ৪/৬জনকে আসামী করে বিকাশ বারোয়ার পোরশা থানায় এজাহার দায়ের করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।