সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

পুলিশ পরিচয়ে তুলে নেয়া ছেলের সন্ধান চেয়ে পিতার আকুতি

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
পুলিশ পরিচয়ে তুলে নেয়া ছেলের সন্ধান চেয়ে পিতার আকুতি

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
শিবগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়া ছেলের সন্ধান চেয়ে তাকে পরিবারের হাতে তুলে দিতে আকুতি জানিয়েছেন এক পিতা।
নিখোঁজের পিতা আইনাল হক জানান, গত ১৭ আগস্ট বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পর দিলালপুর গামের নিজ বাড়ি থেকে,তার ছেলে মিজানুর রহমান কে শিবগঞ্জ থানার এসআই গাজি মোয়াজ্জেম এর নের্তৃত্বে একদল পুলিশ তুলে নিয়ে যায়।

সেই দিন সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে থানা পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ মিজানুর কে আটকের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কাছে খোঁজ করে তার কোন সন্ধান পায়নি পরিবারটি।

এনিয়ে শিবগঞ্জ থানায় শুক্রবার দুপুরে একটি  ডায়েরী করতে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার নিখোঁজ মিজানুরের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে মিজানুরের পরিবারকে জানায়।

 
আইনাল হক বলেন, আমার ছেলে মিজানুর রহমান কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। সে রাষ্ট্র বিরোধী কোন কাজও করতে পারেনা। তার পরেও কেন তাকে নিখোঁজ হতে হলো ? আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মিজানুর কে পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেয়া হোক। আর সে যদি অপরাধি হয়ে হয় তাহলে তাকে আদালতে সোপর্দ করা হোক।

 
এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী মিজানুর কে আটকের বিষয়টি অস্বীকার করেন।
স/শ