সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় বই উৎসব পালিত

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পুঠিয়ায় বই উৎসব পালিত

পুঠিয়া প্রতিনিধি:
নতুন বছরের প্রথমদিনে রাজশাহীর পুঠিয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০১৭ উদ্বোধন করেছেন পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা।

 

রোববার সকাল ১১টায় উপজেলা সদরে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় পাঠ্যপুস্তক উৎসব-২০১৭ উদ্বোধন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহারের সভাপতিত্বে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লব কুমারের সঞ্চালনে পাঠ্যপুস্তক উৎসব-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনা ভুমি শফিকুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মুনজুর রহমান অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতনের অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডঃ সুশান্ত কুমার ঘোষ, প্রধান শিক্ষক আবদুস সাত্তার, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দিন উইলিয়াম, রাজনৈতিক নেত্রী বৃন্দ, শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক জানান, পুঠিয়া উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ও প্রাথমিক শিক্ষা অফিস থেকে ১৭০ টি শিক্ষা প্রতিষ্ঠিানে পালাক্রমে ৪,৩৩,৮৯৫ জন ছাত্র ছাত্রীকে বিনামূল্যে বই বিতরণ করা হবে।

 

এছাড়াও সবশেষে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের পুরুস্কার বিতরণ করা হয়।

স/শ