সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতাসহ আটক ১৭

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
পুঠিয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতাসহ আটক ১৭

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতা, ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদকসেবীসহ ১৭ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আটককৃত জামায়াত নেতারা হলেন, উপজেলার চকপালাশি গ্রামের মৃত আনছার আলীর ছেলে ও উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক  আমিনুল ইসলাম ডালিম (২৭), কাজির পাড়া এলাকার মৃত মেছের মন্ডলের ছেলে ও উপজেলা জামায়াতের সদস্য নওশাদ আলী (৪৭) এবং সেনভাগের মৃত আঃ হামিদের ছেলে ইউনিয়ন জামায়াতের সদস্য আঃ হাই আতাব। তাদের নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে।

 

এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন, শিবপুরের হানিফের ছেলে সালেম উদ্দিন (৪৫), ভরুয়াপাড়ার মতিন সরকারের ছেলে মিজানুর রহমান জনি, আবু তালেবের ছেলে জুয়েল রানা, দীঘলকান্দি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে আফজাল মন্ডল ও তার ভাই তাহাজ মন্ডল, বানেশ্বর পূর্বপাড়া এলাকার মৃত তাছ মন্ডলের ছেলে আবদুল আলিম, চারঘাট মুক্তারপুর এলাকার মুনছুর আলীর ছেলে আলাউদ্দিন (৩৫) আসকরপুরের আয়নালের ছেলে মামুন আলী (২৫), দূর্গাপুরের আঃ করিমের ছেলে আরিফুল ইসলাম (২৫) নাটোর বড় হরিশপুর এলাকার খালেকের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) বগুড়ার দুপচাচিয়া এলাকার মৃত খন্দকার আফজালের ছেলে খন্দকার মোঃ ইয়াছিন (৩৫)। এছাড়াও মাদকসেবিরা হলেন, বানেশ্বরের বেলালের ছেলে সজল (২৫), আলতাফের ছেলে মানিক (১৮) নলডাঙ্গা উপজেলার বনগ্রাম এলাকার হযরত আলীর ছেলে বাবু।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা এসআই খায়ের ও তার সঙ্গীয় ফোর্স নাশকতা মামলায় অভিযান চালিয়ে জামায়াত নেতাদের আটক করে। একই দিনে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশ্যে মাদকসেবন কালে মাদকসেবিদের আটক করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

স/আর