রাজশাহীর খবর

পুঠিয়ায় নাশকতার মামলার শিবির নেতা আটক

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় নাশকতা মামলার এজাহার নামীয় আসামী শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ হাফিজুর (ওসি) রহমান জানান, সোমবার দুপুর পৌনে ১ টার দিকে থানার এসআই আসাদুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুরহাট জাগীরপাড়া গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে শিবিরের নেতা ওসমান গণিকে (৩২)আটক করেছে। ওসমান গণি পুঠিয়া থানায় ২ টি নাশকতা মামলার এজাহার নমীয় আসামী।

স/মি