পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার বিড়ালদহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিক উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মৃত আলম সরদারের ছেলে মজনু সরদার (৪২)।
স্থানীয়রা জানান, বিড়ালদহ এলাকায় দাড়িয়ে থেকে গাছের ডাল কাটছিল। কাটতে থাকা গাছের ওই ডালটিই তার শরীলের ওপর পরলে বুকে ব্যাথা পেয়ে আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স/অ










