পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে নিজ শয়নকক্ষে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধু উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড বাগানপাড়া গ্রামের আবদুল লতিফের স্ত্রী ডলি খাতুন (২৪)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডলি খাতুনের আত্যচিৎকারে প্রতিবেশিরা বেরিয়ে দেখে তার শরিরে আগুন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে আগুনের সুত্রপাত কি থেকে এব্যপারে কেও নিশ্চিত না।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এধরনে একটি ঘটনা ঘটেছে শুনেছি।
স/অ










