রাজশাহী

পুঠিয়া এসএসসি ‘৯৩ ব্যাচের’ ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৬২ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয় (এসএসসি’ ৯৩ ব্যাচ)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ, ২৮ রমজান) রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের সরকারী পরেশ নারায়ন উচ্চ বিদ্যালয়
চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন ও পিএন উচ্চ বিদ্যালয় (এসএসসি’ ৯৩ ব্যাচ)-এর সৌজন্যে আয়োজিত এই ইফতার মাহফিলে উক্ত ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, বাবা-মা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আয়োজক বন্ধু-বান্ধব ও উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়।

উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫৬ রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি নজরুল মন্ডল বলেন, ‘ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ ও ৯৩ ব্যাচের সকল শিক্ষার্থীরা। সকলের কর্মময় জীবন ও নানা কারনে ৯৩- ব্যাচের শিক্ষার্থীরা বহুদিন পর এক জায়গায় হতে পেরে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। একই সঙ্গে সেখানে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা জানান তারা একত্রিত হতে পেরে অনেক খুশি আর এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইফতার ও দোয়া মাহফিলে ৯৩ ব্যাচের যে সকল সদস্য ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।