সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী উপলক্ষে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৯১ মিনিট পড়া
পাবনায় স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী উপলক্ষে আনন্দ মিছিল

পাবনা প্রতিনিধি:

পাবনায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠার রজত জয়ন্তী (২৫বছর পূর্তি) পালিত হয়েছে।

এ উপলক্ষে বিকাল সাড়ে ৫টায় একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কালাচাঁদপাড়া থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। র‌্যালী শেষে কেক কেটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠার রজত জয়ন্তী (২৫বছর পূর্তি) পালন করা হয়।

যুবলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক জুয়েল চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন আজিজ খান তুষার এর উদ্যোগে এসময় জুয়েল চৌধুরী, মামুন আজিজ খান তুষার, মিরাজুল খান আলো, জিয়াউল করিম সুমন, মামুন আকাশ, আতাউল হক সুমন, রাকিবুল ইসলাম মিলন, রাকিবুল ইসলাম, মাহফুজ আহমেদ, মেহেদী হাসান, রবিন হোসেন সাগর, সজিব হোসেন, শিতল মল্লিক, সাজেদুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

স/অ