সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় জেএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
পাবনায় জেএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী। নিহতের নাম মুসলিমা খাতুন (১৪)।

মঙ্গলবার রাতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের আশুতোষপুর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুসলিমা ওই গ্রামের মো. মহিত সরদারের মেয়ে এবং আশুতোষপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়।

পাবনা সদর থানার ওসি মো. নাছিম আহম্মেদ জানান, মুসলিমা খাতুন জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লজ্জায় ঘরে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। স্বজনরা থানায় খবর দিলে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে।