সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় ঈদের দিন লাশ হয়ে বাড়ি ফিরলেন গৃহবধূ সখিনা

নিউজ ডেস্ক৬ জুন ২০১৯২ মিনিট পড়া
পাবনায় ঈদের দিন লাশ হয়ে বাড়ি ফিরলেন গৃহবধূ সখিনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার চাটমোহরে ঈদের দিনে লাশ হয়ে বাড়ি ফিরলেন সখিনা খাতুন (৪২) নামে এক গৃহবধূ। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে মঙ্গলবার রাতে ঈদ সামগ্রী কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সখিনা খাতুন পৌর শহরের কাজীপাড়া মহল্লার হানিফ আলী শেখের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সখিনা খাতুন রাত পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকার একটি মুদি দোকান থেকে সেমাই, চিনি, লাচ্চা কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনি বুকে ও মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্তাক্ত জখম হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সখিনা খাতুন।

এদিকে ঈদের দিন বুধবার দুপুরে লাশ নিয়ে ফেরার পর বাড়িটিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকার সবাই যখন ঈদের আনন্দে মাতোয়ারা, ঠিক তখন সখিনা খাতুনের স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজ আলী বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ঈদের দিন সবাই যখন আনন্দ করছে তখন পরিবারটিতে চলে শোকের মাতম।