সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনার পুলিশ সুপারের করোনা নেগেটিভ

নিউজ ডেস্ক১৭ জুন ২০২০২ মিনিট পড়া
পাবনার পুলিশ সুপারের করোনা নেগেটিভ

তিন দফা নমুনা পরীক্ষার পর পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ এসেছে। প্রথম দফায় ঢাকার একটি ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন। পরে রাজশাহী ও সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে দুই দফা নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ এসেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণের কোনো উপসর্গ নেই বলেও তিনি জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, পেশাগত দায়িত্ব পালনে তাঁকে বিভিন্ন স্থানে চলাচল ও বহু মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে। ফলে অন্যদের নিরাপত্তা ও নিজের শারীরিক অবস্থা জানতেই গত সপ্তাহে ঢাকার একটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তিনি। নমুনা পরীক্ষার ফলাফলে ১২ জুন সন্ধ্যায় তিনি পজিটিভ শনাক্ত হন। পরে বিষয়টি নিশ্চিত হতে রাজশাহী ও সিরাজগঞ্জে আরও দুই দফা নমুনা দেন। পরবর্তী দুটি পরীক্ষার ফলাফলেই তিনি নেগেটিভ রিপোর্ট পেয়েছেন।

শেখ রফিকুল ইসলাম বলেন, ‘পরপর দুটি পরীক্ষার ফলাফল নেগেটিভ রিপোর্টে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। আমার কোভিড-১৯ পজিটিভ জানার পর যাঁরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন, মানসিক শক্তি জুগিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

জেলায় পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) ১১ পুলিশ সদস্য কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম কোভিড-১৯–এ আক্রান্ত বলে শনাক্ত হন।

প্রথম আলো

আরো পড়ুন …

পাবনার পুলিশ সুপার কোভিডে আক্রান্ত