সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনা-৪ উপনির্বাচনে আ.লীগ প্রার্থীর দুটি অফিসে গুলি, ভাঙচুর

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
পাবনা-৪ উপনির্বাচনে আ.লীগ প্রার্থীর দুটি অফিসে গুলি, ভাঙচুর

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের দু’টি নির্বাচনী অফিসে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আজিজুল তলা ও সলিমপুর ইউনিয়নের মানিকনগর স্কুল সংলগ্ন পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। হামলার সময় নির্বাচন অফিসে কোনো নেতাকর্মী ছিলেন না। ফলে এতে কেউ হতাহত হয়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন এ বিষয়ে বলেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দু’টি নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। কাউকে এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে। আর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি।

পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার)।

স/আর