সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনাতে থানায় বিয়ে, ওসি ওবাইদুল বরখাস্ত

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
পাবনাতে থানায় বিয়ে, ওসি ওবাইদুল বরখাস্ত

পাবনা প্রতিনিধি :

পাবনায় দলবেঁধে ধর্ষণের শিকার গৃহবধূর মামলা না নিয়ে থানা চত্বরে এক আসামির সঙ্গে ওই নারীর বিয়ে দেওয়ার ঘটনায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে বলেন, “পুলিশ সদর দপ্তর মঙ্গলবার রাতে এক ফ্যাক্সবার্তায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করার খবর জানায় আমাদের।”

উল্লেখ্য, গত ২৯ অগাস্ট পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের এক নারীকে তার প্রতিবেশী রাসেল আহমেদ এক সহযোগীসহ পালা করে ধর্ষণ করার দুদিন পর তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিন দিন আটকে রেখে আরও চার-পাঁচজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরে তিন সন্তানের জননী ওই নারী থানায় গেলে তার মামলা নথিভুক্ত না করে পুলিশ ওই রাতেই রাসেলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে বলে ওই নারীর অভিযোগ করেন।

স/অ