সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

পাটকল শ্রমিক ও বিজিএমসির প্রতিনিধিরা উপস্থিত না থাকায় স্থায়ী কমিটির সভায় অসন্তোষ

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
পাটকল শ্রমিক ও বিজিএমসির প্রতিনিধিরা উপস্থিত না থাকায় স্থায়ী কমিটির সভায় অসন্তোষ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আলোচ্যসূচি অনুযায়ী পাটকল শ্রমিক ও বিজিএমসির প্রতিনিধিরা উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শাজাহান খান এবং শামসুন নাহার সভায় অংশগ্রহণ করেন।

সভায় পাটকল শ্রমিকদের ভবিষ্যৎ কর্মপন্থা নিরূপণ ও বিভিন্ন সমস্যার সমাধানকল্পে আগামী বৈঠকে তাঁদের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য শাজাহান খান নৌ পরিবহণ মন্ত্রী থাকাকালীন একটি ঘটনায় ‘দুইজন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করছে’ মর্মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে একটি চিঠিতে তাঁর নাম জড়ানোয় কমিটির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয় এবং বৈঠকে দ্রুত চিঠি প্রদানের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। বাসস

সূত্র: ইত্তেফাক