নিজস্ব প্রতিবেদক:
শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার শিমুলতলী এলাকায় বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী সেতুর এলাকায় অভিযান চালিয়ে কাঠসহ তাদের আটক করা হয়। এদিন দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া উদ্ধার করা কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে শনিবার বিকেলে জানান পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
সেইসঙ্গে নওগাঁ ও পার্শ্ববর্তী সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।









