খেলা

রাজশাহীতে পরিবার প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল মাঠে হেতেম খাঁ লিচুবাগান যুব সংঘের আয়োজনে ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে পরিবার প্রিমিয়ার লীগ-২০২৬ এর সেশন-১১ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ফাইনালে মুখোমুখি হয় খোলিফা কিং ও হেতেম খাঁ নবাব
খেলা শুরুর আগে জাতীয় সংগীত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে আম্পায়ার আরিফ ও ওহাবের নির্দেশনায় দুই দলের অধিনায়কের উপস্থিতিতে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে নবাব দলের অধিনায়ক সাদ্দাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাটিংয়ে নেমে খোলিফা কিং নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলীয় ১২২ রান সংগ্রহ করে এবং প্রতিপক্ষকে ১২৩ রানের লক্ষ্য দেয়। ব্যাট করতে নেমে হেতেম খাঁ নবাব দল ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। ফলে ৫৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে খোলিফা কিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরাজিত দলের অধিনায়ক সাদ্দাম বলেন, আজকের খেলায় আমরা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারিনি। তবে খেলাধুলার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিয়ে মাঠে ফিরবো।

এ সময় বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ মাসুদ হাসান বলেন : সুস্বাস্থ্য ও সুন্দর মানসিকতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেট সম্পাদক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, ক্রীড়াবিদ ও সমাজসেবক আবুল কালাম আজাদ, মাসুদ হাসান, সাইদুল ইসলাম সাঈদ, রিজবি হোসেন রোহিশসহ পাঁচটি দলের অধিনায়ক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় :
প্রতিবছরের মতো এবারও সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন