খেলা

নিয়ম ভেঙে জরিমানার মুখে বাংলাদেশ

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারে বাংলাদেশ। হারা ম্যাচে নিয়ম ভেঙে আর্থিক জরিমানার মুখে পড়েছে টাইগাররা।

ম্যাচে ‘স্লো ওভার রেট’-এর কারণে বাংলাদেশকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বাংলাদেশের অধিনায়ক শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচ রেফারির প্রতিবেদন অনুযায়ী, শেখ জায়েদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি বাংলাদেশ।

সময়ের সব ধরনের অনুমোদিত ছাড় হিসাব করার পরও তাওহীদ হৃদয়ের দল নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল ।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভার কম করার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। বাংলাদেশ দল ১ ওভার কম করায় দলের প্রতিটি সদস্যকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে ।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২৭১ রান বড় লক্ষ্য দেয় বাংলাদেশকে।

জবাবে ১৭২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।