সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
মহেন্দ্র সিয় ধনি। এখন থেকে যার পদবি লেখার আগে ভারতীয় সাবেক অধিনায়ক লেখা যাবে। কারণ মঙ্গলবারই তার অধিনায়কত্বে শেষ ওয়ান্ডে ম্যাচটি খেলে ফেলেছে টিম ইন্ডিয়া। তবে ওই ম্যাচে হার দিয়েই ওয়ান্ডে দলের অধিনায়কত্ব ছাড়তে হলো ধনিকে।

এর আগেই টেস্ট অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধনি। এরপর মঙ্গলবার ইংল্যান্ডের সঙ্গে দিবা-রাত্রির প্রথম ওয়ান্ডে ম্যাচ খেলে অধিনায়কত্ব ছাড়লেন ধনি। তবে এ ম্যাচে তিন উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ধনির দল ইন্ডিয়াকে।

টসে জিতে ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যান ধনিকে ব্যাট করার আমন্ত্রণ জানান। আর প্রথমে ব্যাট করতে অনেকটা দেখে-শুনে খেলতে থাকে টিম ইন্ডিয়ান খেলোয়াড়রা। ২৪ বল খেলে মানডিপ আউট হওয়ার পরে একটু হাত খুলে খেলা শুরু করেন ইন্ডিয়ান দলের খেলোয়াড়রা। শেষের দিকে অধিনায়ক ধনির মারকুটে ব্যাটিংয়ের কারণে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করায় ভারত। ভারত ৪ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে। দলের হয়ে ধনি করেন ৪০ বলে ৬৮ রান।
এছাড়াও ভারতের পক্ষে রাইডু করেন ৯৭ বলে ১০০ রান। এছাড়া দলের হয়ে শেখর ধাওয়ান করেন ৮৪ বলে ৬৩ রান ইউভারাজ সিং করেন ৪৮ বলে ৫৬ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দলের দুই ওপেনার দারুন শুরুটা এনে দেন। দলীয় ৯৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ১৪.৩ ওভারে এ্যালেক্স হেলস ৩৭ বলে ৪০ রান করে আউট হন। এরপর নিয়মিত বিরতীতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা। ফলে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নঙ্গর করে ইংল্যান্ডের তরী।
দলের হয়ে বিলিংস ৮৫ বলে ৯৩ রান, রয় করেন ৫৭ বলে ৬২ রান, বাটলার করেন ৩৮ বলে ৪৬ রান, ডওসন করেন ৪৭ বলে ৪১ রান।









