সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ : ১৬ ওভারে ৬০/৪ (খেলা চলছে…)
অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দেওয়া, বাজে শট খেলার প্রবণতা, কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং—বাংলাদেশের ব্যাটারদের পুরনো রোগ তাহলে ফিরে এসেছে!

শারজায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উইকেট হারাচ্ছে জোড়ায়-জোড়ায়।
ম্যাচের প্রথম ওভারেই তানজিদ হাসান (১) ও সৌম্য সরকারকে (০) ফেরান ইয়ামিন আহমেদজাই। ৮৩ ইনিংসের ওয়ানডেতে ক্যারিয়ারে এ নিয়ে ১০ বার ‘ডাক’ মারলেন সৌম্য।
সপ্তম ওভারে আরো ২ উইকেট হারায় বাংলাদেশ। এবার জোড়া আঘাত হানেন আজমতউল্লাহ ওমরজাই।
নাজমুল হোসেন শান্ত ১৫ রান করলেও অধিনায়ক তাওহিদ হৃদয় আউট হন শূন্য রানে।
সাইফ হাসানকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন দলে ফেরা পারভেজ হোসেন ইমন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬০। সাইফ ২৪ ও ইমন ১১ রানে ব্যাটিং করছেন।
নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে কমপক্ষে ৪১ রানে জিততে হবে।









