সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

পতিসরে রবীন্দ্র গবেষণাগার ও অত্যাধুনিক লাইটিং স্থাপন করা হবে

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৭১ মিনিট পড়া
পতিসরে রবীন্দ্র গবেষণাগার ও অত্যাধুনিক লাইটিং স্থাপন করা হবে

আত্রাই প্রতিনিধি:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আত্রাই উপজেলার পতিসর কাছারিবাড়ি পরিদর্শন করলেন দুই মন্ত্রী।

কাছারিবাড়ি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমদ পলক বলেন, পতিসরে একটি আইসিটি কলেজ বা রবীন্দ্র গবেষণাগার স্থাপন করা হবে।

এ সময় উপমন্ত্রী জ্যাকবও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসহ পতিসরের বিভিন্ন স্থানে অত্যাধুনিক লাইটিং স্থাপনের ঘোষণা দেন।

আজ শনিবার সকাল ১০ টায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমদ পলক এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পতিসরে আসেন।

এ সময় তাদেরকে অভ্যর্থনা জানান নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রবীন্দ্র গবেষক এম মতিউর রহমান মামুন প্রমুখ।

 

স/অ