সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

নৌকার বিজয় মানে দেশবাসীর বিজয়: এমপি এনামুল

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নৌকার বিজয় মানে দেশবাসীর বিজয়: এমপি এনামুল

বাগমারা প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, নৌকার বিজয় মানে দেশবাসীর বিজয়। যখন নির্বাচনে নৌকা জয়লাভ করে তখন দেশের প্রতিটি মানুষ শান্তিতে ঘুমাতে পারে। যখন নৌকার বিজয় হয়,তখন কৃষকের বিজয় হয়। কৃষকরা সার পায়। বয়স্করা পায় বয়স্ক ভাতা, বৃদ্ধভাতা,প্রতিবন্ধী ভাতা সহ মহিলাদের জন্য চালু করা হয়েছে মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা পায়। দেশে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তখন, সবাই উন্নয়নের জন্য দাবি করতে পারে।

 

শনিবার উপজেলার ১২ নম্বর ঝিকড়া ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন দেশের মধ্যে বাগমারার শিক্ষার হার সবচেয়ে বেশি। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন আগামী জাতীয় নির্বাচন জাতিকে উন্নত করার নির্বাচন। তাই জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

 
অল্প সময়ের মধ্যে ঝিকড়া ইউনিয়নের ঝিকড়া থেকে শান্তপাড়া, ঝিকড়া থেকে মরুগ্রাম পর্যন্ত সকল রাস্তা পাকা করন করা হবে সেই সাথে ইউনিয়ন পরিসদ ভবন নির্মানের কাজ শুরু করা হবে, ঝিকড়া টেকনিক্যাল বিএম কলেজকে জাতীয় করণ করা হবে বলেও জানান।  ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য ১ লাখ টাকা প্রদান করেন।

 
ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় ঝিকড়া টেকনিক্যাল বিএম কলেজ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, এ্যাড.আফতাব হোসেন আবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল।

 

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, উপজেলা মহিলা লীগের সভানেত্রী মরিয়ম বেগম, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসকান আলী, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আঃ হাকিম প্রাং, উপজেলা যুবলীগ নেতা এফ.এম মাজেদুল ইসলাম সোহাগ, মোশারোফ হোসেন, মানিক, অধ্যাপক আঃ রাজ্জাক, ছাত্রনেতা আবুল কালাম,জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

স/আর