সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত মা-মেয়ের প্রাণ নিল ট্রাক

নিউজ ডেস্ক৯ মে ২০২০১ মিনিট পড়া
নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত মা-মেয়ের প্রাণ নিল ট্রাক

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও মেয়ে কাতুলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কুঁড়েঘর নির্মাণ করে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুঁড়েঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

এ দিকে দুঘর্টনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

 

সুত্রঃ জাগো নিউজ