সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নিয়ামতপুরে মুরগী ও মুরগীর ঘর বিতরণ

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে মুরগী ও মুরগীর ঘর বিতরণ


নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের “ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প ” আওতায় মুরগী, ঘর ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৩৩ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি করে মুরগী, মুরগীর ঘর ও ঔষধ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা ভেটেনারী সার্জন আরিফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ।

উল্লেখ্য যে এখন পর্যন্ত মোট ৩২৪০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিভিন্ন প্যাকেজ ৩৭৪ পরিবারকে একটি করে বকনা গরু, ১৪০ টি পরিবার কে এঁড়ে গরু, প্রতি পরিবারকে ২২৫কেজি করে গোখাদ্য, ১৪৯৭ পরিবারকে ২ টি করে মোট ২৯৯৫ টি ভেড়া এবং প্রতি পরিবারের ২৭ কেজি করে ভেড়ার খাদ্য, ৬৬৫টি পরিবারকে ৩০টি করে মোট ১৩৩০০ টি হাঁস ও প্রতি পরিবারকে ৯ কেজি করে হাঁসের খাবার বিতরণ করা হয়েছে।