সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নিয়ামতপুরে  ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক১৪ মে ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে  ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার(এসপি) রাশিদুল হক, জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রাশেদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় অতিথিরা দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় ৬৭৩ জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।