সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নিয়ামতপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

Silk City২৬ মে ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৭৫ টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার সকাল ১০ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের পরানপুর (পচানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জিয়াউর রহমান (৫৯)। বাবার নাম আব্দুল সাত্তার।  বাড়ি উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুয়া গুচ্ছগ্রামে।
থানা-পুলিশ  সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার হাজিনগর ইউনিয়নের পরানপুর পচানিপাড়া এলাকায় দু’জন ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে দু’জন পালানোর সময় জিয়াউর রহমানকে পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম মাসুম। তিনি একই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। জিয়াউর রহমানের দেহ তল্লাশি করলে কোমরে জড়ানো পলিথিন ব্যাগে রাখা ৭৫ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। জিয়াউর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।