সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৬১ মিনিট পড়া
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস কসবা উপজেলার কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী যাচ্ছিল। পথিমধ্যে গোলসার এলাকার অতিক্রম করার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়।

এতে ১২ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে।

ঘটনার পর বাসচালক পালিয়ে যান।