সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নিখোঁজের ৪ দিন পর খালে মিলল বৃদ্ধের মরদেহ

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিখোঁজের ৪ দিন পর খালে মিলল বৃদ্ধের মরদেহ
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের চার দিন পর সাবু মাহাতো (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই বৃদ্ধের ছেলে উপজেলার সদর ইউনিয়নের গলইকুড়া গ্রামের খালে মরদেহটি পানিতে ভাসতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

মৃতের স্ত্রী ঝানো মাহাতো বলেন, ‘আমার স্বামী প্যারালাইসিস ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেন। এ মাসের ৯ তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোনো আত্মীয়ের বাড়িতে থেকেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। পরদিন খোঁজ করেও পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে খালের পাড়ে মরদেহ ভেসে ওঠে।’

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।