সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

নাশকতার মামলায় শিবিরের সাবেক নেতা প্রেপ্তার

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
নাশকতার মামলায় শিবিরের সাবেক নেতা প্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি আমিনুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনুল ইসলাম উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

শুক্রবার দুপুরের দিকে শেরপুর থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে বাগড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফেরার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ