নিজস্ব প্রতিবেদক,নাটোর:
‘নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত জীবন গড়ি’ এই শ্লোগান নিয়ে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়েছে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ বিরোধি সমাবেশ।
শনিবার দুপুরে স্থানীয় নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল চত্ত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এ সময় তিনি শিক্ষার্থীদের মাদকমুক্ত জীবন গড়তে প্রতিটি বিদ্যালয়ে সচেতনামুলক সভার পাশাপাশি মাদক বিরোধী কমিটি গঠনের উপর জোর দেন। এছাড়া সন্তানরা কি করে সে বিষয়ে অভিভাবকদের নজর দেওয়ার পরামর্শ দেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান, জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা।
সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা অংশগ্রহন করেন।
স/শ










