সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নাটোর

নাটোরে ক্লিনিকে ডাক্তারের ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে ক্লিনিকে ডাক্তারের ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোর শহরের কানাইখালী এলাকার জনতা ক্লিনিকে ডাক্তারের ভূল চিকিৎসায় জাহিদুল ইসলাম নামের ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
নিহত জাহেদুলের পিতা দিন মজুর জনি ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, প্রসাবের দ্বারের সমস্যা নিয়ে ছেলেকে সোমবার রাতে ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০ টার তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। দুপুর ১টার দিকে জানানো হয় জাহেদুলের অবস্থা আশংকাজনক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।
পরবর্তীতে ক্লিনিকের এ্যাম্বুলেন্সেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জাহেদুলকে মৃত ঘোষনা করলে সেখান থেকে এ্যাম্বুলেন্স নিয়ে ক্লিনিকের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
জনি ইসলাম অভিযোগ করেন ভূল চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়েছে। আর স্থানীয় স্বাস্থ্য কর্মী মিতু তাদেরকে ওই ক্লিনিকে নিয়ে যায়।
স্বাস্থ্য কর্মী মিতু ক্লিনিকে নেওয়ার কথা স্বীকার করে জানান, সেখানে কিছু ঘটলে তার দায়ভার নেই।
এই ঘটনায় সন্ধ্যায় জনতা ক্লিনিকে গেলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে ক্লিনিকের ম্যানেজার জাহেরাকে পাওয়া গেলেও তিনি কিছু বলতে চাননি।
স/শ