সদ্য প্রকাশিত
নাটোর

নাটোরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ২ নৈশ প্রহরী আটক

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ২ নৈশ প্রহরী আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে। ব্যাংক ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, গত মধ্যরাতে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ব্যাংকের পূর্ব পাশের জানালার গ্রীল ভেংঙ্গে ডাকাত দল ভেতরে প্রবেশ করে সেখানে থাকা ব্যাংকের ২ নৈশ প্রহরী নূরে আলম ও আব্দুস সাত্তারকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে।

পরে তারা ব্যাংকের সিসি ক্যামেরা গুলো খুলে নেয় এবং ভল্ট ভাঙ্গার চেষ্ঠা করে ব্যর্থ হয়। এসময় ডাকাতরা বিভিন্ন ক্যাশ কাউন্টার ভাংচুর করে এবং সিসি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে চলে যায়।

খবর পেয়ে সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই নৈশ প্রহরীকে আটক করে পুলিশ।

 

স/আ