রাজশাহীর খবর

নাটোরে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের সিংড়া থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমান মিজানকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম রিমান্ড মঞ্জুর করে।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সুজন মিয়া আটক মিজানকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে দুপুরে শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ জুলাই রাতে সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে মিজানকে আটক করে পুলিশ।এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও কিছু বই উদ্ধার করা হয়।

স/অ