ভ্রাম্যমান প্রতিনিধি:
নাচোলে সাপের কামড়ে সায়েরা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত্য গৃহবধু উপজেলার ফতেপুর ইউনিয়নের গজাল বাড়ি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে সায়েরা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর এক পর্যায়ে বিষধর সাপ তাকে কামড় দেয় । এ সময় তার চিৎকারে বাড়ীর অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয় ওঁঝা দিয়ে ঝাড় ফুক দেয়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও সাপের বিষ নামাতে না পেরে রোগীকে নাচোল হাসপাতালে ভর্তি করে।
অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতলে তার মৃত্যূ হয়।
স/শ










