সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নাচোলে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা যুবলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে নাচোল সরকারি কলেজ মিলনায়তনে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামরুল হাসান লিংকন ও মুক্তাদিউর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জিয়াউর রহমান, প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনোয়ারুল ইসলাম, নাচোল উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর আ’লীগ সভাপতি আব্দুর রশিদ খান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ মাহাতো, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য প্রায় ১৩ বছর পর ৩১ মার্চ নাচোল উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হলো। উপজেলায় ৪টি ইউনিয়ন ও পৌর শাখার ১শ’ ২০জন কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। ভোটের ফলাফল পরে প্রকাশ করা হবে।

স/অ