নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ক্লাস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্কুল শাখার ক্লাস উদ্বোধন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন।
এরপুর্বে তিনি বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরণ করেন।

এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধো আলহাজ্ব মোজাম্মেল হক, সদস্য মুক্তিযোদ্ধো মেহের আলী, আব্দুল গফুর, আলী আজগর, অধ্যক্ষ মুক্তিযোদ্ধা কবির উদ্দিন মন্ডল, শিক্ষক সুলতান আহম্মেদ, সজিবুর রহমান, দিপ্তি রানী, ইদ্রিস আলী, নজরুল ইসলাম, কামরুন নাহার সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
স/অ










