সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে সবুজ জ্বালানী ও যুব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নগরীতে সবুজ জ্বালানী ও যুব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, পরিবেশ ও জীবন সুস্থ রাখি এই স্লোগানকে সামনে রেখে নগরীতে সবুজ জ্বালানী ও যুব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টায় দিকে নগরীর মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারের মুক্তমঞ্চে এর উদ্বোধনী উপলক্ষে র‌্যালী বের করা হয়।

 

অনুষ্ঠানে বারসিকের বরেন্দ্র আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে ছয় জনকে সম্মাননা দেয়া হয়। বারসিকের ইসমত জেরিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত রায়, নদী পরিবেশ বিষয়ক মাহাবুব সিদ্দিকি, বুয়েটের সহযোগী জ্বালানী বিষেশজ্ঞ রবিউল ইসলাম।

15451159_1847264685562635_339737775_n

অনুষ্ঠানে সবুজ মানুষ হিসাবে বক্তব্য দেন, কার্তিক প্রামাণিক। সম্মেলনে রাজশাহী বরেন্দ্র তরুণ ঐক্য, রাজশাহী কমিউনিটি ডেভোলপমেন্ট, স্বপ্নচারী উন্নায়ন তরুণ সংগঠন,রোটার‌্যাক্ট ক্লাব অব নর্থ ব্যাঙ্গল, ইচ্ছে, আরইউএসসি, ০.৬ জি আর জেড, নবজাগরণ, ইউথ । ইউথ এ্যাকশন ফর সোসাল চেঞ্জ, জীব বৈচিএ্য সংরক্ষণ কমিটি, সেভ দ্যা নেচার এন্ড লাইফ সোসাইটি, আশার আলো তরুণ সংঘ, বরেন্দ্র সেচ্ছাসেবী উদ্যোগ, আলোর পথে তরুণ সংঘ এবং বারসিক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি নিযাম উল-আযীম বলেন, জলবায়ু পরিবর্তনে ব্যাক্তি, পরিবার, গ্রাম, সংগঠন, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যয়ে বিবেচনা করা হচ্ছে। এই পরিবর্তন মোকাবেলায় একজন ব্যাক্তির সদিচ্ছা এবং অভ্যাসের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

স/আ