রাজশাহীর খবর

নগরীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে আইয়ুব আলী (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি নগরীর কাজলা এলাকার মো. তৈয়ব আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে তার নিজ কক্ষে গামছার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মতিহার থানার এসআই বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, গতকাল সোমবার বিকেল আইয়ুব আলী তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরের দিন আজ মঙ্গলবার ঘর না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। ঘটনাস্থলে মতিহার থানা পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার  করে।

পরে তার লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়।

স/অ