সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহী

রাজশাহীতে মদ পানে এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে মদ পানে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর রাজাহাতা এলাকায় এলকাহল (মদ) পানে শ্রী প্রভাত (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় আরো একজনকে অশংকা অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ বুধবার রামেকের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শ্রী প্রভাত মারা যায়।

 

নিহত শ্রী প্রভাত নগরীর রাজাহাতা এলাকার শ্রী গোপালের ছেলে। অসুস্থ অপর জন হলেন, একই এলাকার কাশিনাথের ছেলে শুখেন (৪৫)।

 

জানা গেছে, গতকল মঙ্গলবার রাতের কোন এক সময় তারা এলাকাহল (মদ)  জাতীয় খাবার পান করেছিলেন। পরে গতীর রাতে প্রভাত অসুস্থ হয়ে গেলে তাকে রাতেই (রামেকে) ভার্তি করা হয়। আর সকালে শুখেনকে। পরে সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রভাতের মৃত্যু হয়।

 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আমিও শুনে রামেকে গিয়েছিলাম। রামেকের তাদের খাতায় লিখা আছে নরমাল মৃত্যু। এটা নরমাল মৃত্যু হলে পুলিশ কেস তো হয় না।

 

স/আ