রাজশাহীর খবর

নওগাঁয় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের আনন্দ শোভাযাত্রা

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরকারি অনুমোদন লাভ করায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রোববার সকালে কলেজের উদ্যোগে শহরের মুক্তির মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে শহরের নওযোয়ান মাঠে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা: মিল্লাত হোসেন।

এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: আব্দুল্লাহ আল-সাফায়েত শামীম, প্রভাষক ডা: সেকেন্দার আলী, প্রভাষক ডা: হেলেনা, পরিচালনা বোর্ডের সদস্য এ্যাড: কাজী আতিকুর রহমান, একেএম তাজউল ইসলাম বুলবুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

স/আর