সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় সোয়া ৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বিআরডিবি

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় সোয়া ৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বিআরডিবি

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নওগাঁ জেলায় ২০১৬-১৭ অর্থ বছরে কৃষকদের মধ্যে মোট কৃষি ঋণ বিতরণ করেছে ৪ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। এই বিভাগের আবর্তক ঋণ কার্যক্রমের আওতায় দপ্তর কর্ত্তৃক পরিচালিত ২৮৮টি সমিতির ৩ হাজার ১০ জন সদস্য কৃষকদের মধ্যে এই ঋন বিতরণ করা হয়েছে।

এ বছর বিআরডিবি’র ঋণ বিতরণের লক্ষমাত্রা ছিল ৪ কোটি ৩৬ লাখ ২৮ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৯৮ ভাগ। এ সময় কৃষকদের নিকট থেকে ৪ কোটি ২০ লাখ ৯২ হাজার টাকা ঋন আদায় করা হয়েছে। ঋণ আদায়ের হারও শতকরা ৯৮ ভাগ।

বিআরডিবি নওগাঁ’র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানিয়েছেন নওগাঁয় বিআরডিবি’র সমিতির সদস্যভুক্ত কৃষকরা গৃহিত ঋণের সর্বাত্মক সঠিকভাবে ব্যবহার করে বলেই আদায়ের হারও সন্তোষজনক।

সূত্রমতে বিগত অর্থবছরে জেলায় উপজেলাভিত্তিক ঋণ বিতরণের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২৩টি সমিতির ২৫১ জন সদস্য কৃষকের মধ্যে ৪৯ লাখ ৭৪ হাজার টাকা, আত্রাই উপজেলায় ১৬টি সমিতির ১শ ৯৪ জন সদস্য কৃষকের মধ্যে ৩০ লাখ ৭ হাজার টাকা, রানীনগর উপজেলায় ৭ সমিতির ৬২ জন সদস্য কৃষকের মধ্যে ১১ লাখ ২০ হাজার টাকা, মান্দা উপজেলায় ২৮টি সমিতির ৩০৪ জন সদস্য কৃষকের মধ্যে ৪২ লাখ ৪৮ হাজার টাকা, পোরশা উপজেলায় ২৩টি সমিতির ৩০১ জন সদস্য কৃষকদের মধ্যে ২৮ লাখ ১৪ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ১৪টি সমিতির ১৪৫ জন সদস্য কৃষকের মধ্যে ৩২ লাখ ৩২ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ৪৫টি সমিতির ৩৪৭ জন সদস্য কৃষকের মধ্যে ৪৪ লাখ ৩৮ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলায় ৪২টি সমিতির ৩৯১ সদস্য কৃষকের মধ্যে ৫২ লাখ ৭৯ হাজার টাকা, পতœীতলা উপজেলায় ৩২টি সমিতির ৩৭২ জন সদস্য কৃষকের মধ্যে ৫৪ লাখ ৩৩ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ২১টি সমিতির ২৫০ জন সদস্য কৃষকের মধ্যে৩৬ লাখ ৮৯ হাজার টাকা এবং সাপাহার উপজেলায় ৩৭টি সমিতির ৩৯৩ জন সদস্য কৃষকের মধ্যে ৪৩ লাখ ১৬ হাজার টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।
স/শ